ইস্তিঞ্জা: ইস্তিঞ্জা বলতে প্রসাব ও পায়খানার রাস্তা থেকে নির্গত অপবিত্রতা থেকে পানি দ্বারা পবিত্র হওয়া বোঝায়।
ইস্তিজমার: ইস্তিজমার হলো প্রসাব ও পায়খানার রাস্তা থেকে নির্গত অপবিত্রতা পাথর বা কাগজ বা অনুরূপ জিনিস দ্বারা দূর করা।
ওয়াশরুমে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করা এবং এ দো‘আ পড়া-
بسم اللّه، أَعُوذُ بِاللهِ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِث
আর বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হওয়া এবং এ দো‘আ পড়া,
غُفْرَانَكَ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الْأَذَى وَعَافَانِي
প্রসাব-পায়খানা করার কিছু শরঈ আদব:
- প্রসাব-পায়খানার সময় বাম পায়ের উপর ভর দিয়ে বসা মুস্তাহাব
- খালি জায়গায় প্রসাব-পায়খানা না করে মানুষের দৃষ্টির বাহিরে নির্জন স্থানে বসা উত্তম।
- প্রসাব করার সময় নরম স্থান নির্বাচন করা, যাতে প্রসাবের ছিটা থেকে পবিত্র থাকা যায়।
প্রসাব-পায়খানা করার ক্ষেত্রে যেসব কাজ মাকরূহ:
- অতি প্রয়োজন ছাড়া আল্লাহর নাম আছে এমন কোনো কিছু সাথে নেওয়া
- জমিনের কাছাকাছি না হওয়ার আগে কাপড় তোলা।
- কথা বলা।
- গর্তে প্রসাব করা।
- ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করা।
- ডান হাত দিয়ে ঢিলা ব্যবহার করা।
প্রসাব-পায়খানা করার ক্ষেত্রে যেসব কাজ হারাম:
- উন্মুক্ত স্থানে পেশাব-পায়খানার সময় কিবলার দিকে মুখ বা পিঠ ফিরিয়ে বসা হারাম। আর ঘরের মধ্যে বসা জায়েয, তবে না বসা উত্তম।
- চলাচলের রাস্তা, বসা ও বিশ্রামের জায়গায়, ফলদার ছায়াদার গাছ ইত্যাদির নিচে প্রসাব-পায়খানা করা হারাম।
যেসব বস্তু দ্বারা প্রসাব-পায়খানা শেষে পবিত্র হওয়া বৈধ:
- পবিত্র মাটির ঢিলা, টিস্যু বা পাথর ব্যবহার করা যাবে। এসব বস্তু দ্বারা তিনবার শৌচকর্ম করা মুস্তাহাব। এতে ভালোভাবে পবিত্র না হলে সংখ্যা আরো বৃদ্ধি করা যাবে। তবে বেজোড় সংখ্যা তিন বা পাঁচ বা ততোধিক বেজোড় সংখ্যা ব্যবহার করা দ্বারা কাজটি শেষ করা সুন্নাত।
যেসব বস্তু দ্বারা প্রসাব-পায়খানা শেষে পবিত্র হওয়া বৈধ নয়:
- হাড়
- গোবর
- খাদ্য
- সম্মানিত জিনিস
- তরকারির ঝোল
উপরোক্ত বস্তু দ্বারা ঢিলা করা হারাম।
পানি, টিস্যু ও পাতা ইত্যাদি দিয়ে ঢিলা করা জায়েয। তবে শুধু পানি ব্যবহার করার চেয়ে পাথর ও পানি একত্রে ব্যবহার করা উত্তম। কাপড়ে অপবিত্রতা লাগলে তা পানি দিয়ে ধৌত করা ফরয। আর যদি অপবিত্র স্থান অজ্ঞাত থাকে তবে পুরো কাপড় পানি দিয়ে ধৌত করতে হবে।
No comments:
Post a Comment