আমরা জীবনধারণের জন্য প্রতিদিন নিয়মিত যে খাবার গ্রহণ করি, তার কিচু আদব আছে যা আমরা অনেকেই জানিনা বা জানলেও মানি না। চলুন জেনে নিই সুন্নাহ মোতাবেক কিছু আদব- খাবার গ্রহণের আগে দোয়া পাঠ করা সুন্নত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না, সে খাবারে শয়তানের অংশ থাকে। সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও ভক্ষণ করে।’ (মুসলিম, হাদিস: ৫৩৭৬) খাবার শুরুর আগের দোয়া- بِسْمِ اللّهِ وَ عَلى بَرَكَةِ اللهِ উচ্চারণঃ- বিসমিল্লাহি ও‘আলা বারাকাতিল্লাহ অর্থ : আল্লাহর নামে তাঁর বরকতের প্রত্যাশায় শুরু করলাম। খানা খাওয়ার শুরুতে দোয়া পড়তে ভুরে গেলে খানার মাঝে স্মরণ আসার পর এই দোয়া পড়তে হয়- بِسْمِ اللهِ أَوَّلَه وَآخِرَه উচ্চারণঃ- বিসমিল্লাহি আউয়্যালাহু ওয়া আখীরাহ। অর্থ: আমি আল্লাহ তায়ালার নামে খানা খাওয়া শুরু করছি। প্রথমেও আল্লাহ তায়ালার নাম, পরিশষেও আল্লাহ তায়ালার নাম। (শামায়েলে তিরমিযী, আবু দাউদ, আহমদ, দারেমী)। খানা খাওয়ার শেষে এই দোয়া পড়তে হয়- ...
Comments
Post a Comment